Demo, Ambari, Parbotipur, Dinajpur
অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশের উত্তর জনপদের প্রাচীন জেলা দিনাজপুরের চিরিরবন্দরের আমতলী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। যুগোপযোগী শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, স্ব-অর্থায়নে পরিচালিত একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। “উন্নত শিক্ষা অর্জন করি, আলোকিত জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কিছু শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তির নিরলস প্রচেষ্টায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ। ০৭ ডিসেম্বর ২০১৬, বুধবার প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়। ২০১৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হয়। বর্তমানে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। ২০১৯ সালে প্রথমবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পি.এস.সি) পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে বৃত্তি এবং ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে। এই ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে এস.এস.সি (বিজ্ঞান শাখা) তে ভর্তি কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালে প্রথম ব্যাচেই শতভাগ পাশসহ জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন ইতিহাস গড়ে। এরপর ২০২৪ সালের দ্বিতীয় ব্যাচে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন জিপিএ-৫ এবং ১৪ জন এ-গ্রেড অর্জন করে, যা শতকরা হিসাবে ৬৫% জিপিএ-৫ এর গৌরবজনক সাফল্য। একই বছরে দেশের খ্যাতনামা নটরডেম কলেজ, ঢাকা-তে ০১ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি পরবর্তী বছরগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে, ইনশাআল্লাহ। পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং সরাসরি তত্ত্বাবধানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যেই অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে সুনাম ও খ্যাতি অর্জন করেছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশ, দক্ষতা অর্জন, আলোকিত জীবন গঠনের সংকল্প, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল ক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। বিস্তারিত
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় আমরা আজ এক ঐক্যবদ্ধ, সংগঠিত এবং আশাবাদী পরিবার হিসেবে এগিয়ে চলেছি—শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পতাকা হাতে নিয়ে। ডেমো রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধনির্ভর মানবিক বিকাশের কেন্দ্র, যেখানে আমরা প্রতিটি শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে কাজ করছি। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার নেতৃত্ব, শিক্ষাদান পদ্ধতি, এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিষ্ঠা ও আন্তরিকতার ওপর। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের শিক্ষক-শিক্ষিকারা পেশাগতভাবে দক্ষ, নৈতিকভাবে সচেতন এবং সময়োপযোগী শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমাদের শ্রেণিকক্ষগুলো শুধু পাঠদানের স্থান নয়, বরং চিন্তা, কল্পনা ও সৃজনশীলতার অনুশীলনক্ষেত্র। এই প্রতিষ্ঠানটি একটি শান্ত, ছায়াঘেরা এবং পরিবেশবান্ধব ক্যাম্পাসে অবস্থিত, যা পাঠদানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। আধুনিক শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় উপকরণ, ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত করে গড়ে তুলছি। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন, বিজ্ঞানমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের পূর্ণাঙ্গ বিকাশে সহায়তা করছি। আমাদের লক্ষ্য, একজন শিক্ষার্থী যেন মেধা ও মননের সমন্বয়ে নিজেকে গড়ে তোলে—দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের পরিচালনা ধন্যবাদ জানাই অভিভাবকদের—তাঁদের আস্থা ও সহযোগিতা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগায়।
বিস্তারিত
অপূর্ব ও নান্দনিক পরিবেশে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজড্ কারিকুলাম সমৃদ্ধ, মানসম্পন্ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘ডেমো রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ' আত্মপ্রকাশ করেছে।
কোন জাতির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হলো মান সম্মত শিক্ষা, আর এ শিক্ষা প্রদানের মহান দায়িত্বটি যথার্থভাবে পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা সহায়ক ও নিরাপদ পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, সচেতন ও স্মার্ট পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যেই একটি আধুনিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অক্ষুন্ন রাখার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একুশ শতকের অসম প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে বিজয়ী হওয়ার মত শিক্ষা সহায়ক পরিবেশ-এই প্রতিষ্ঠানে সবই বিদ্যমান।
বিস্তারিত